সংবিধান বলতে কি বুঝ?||সংবিধান কত প্রকার ও কি কি?

সংবিধান বলতে কি বুঝ?||সংবিধান কত প্রকার ও কি কি?




ভূমিকা : প্রথমে আপনাদের বলে নিতে চাই যে , বর্তমান বিশ্বব্যবস্থায় বিশ্বের যেকোনো ধরনের সংগঠন, দেশ বা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সংবিধান বা শ্বাসনতন্ত্র । আমরা আরো জানি যে ,রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল সংবিধানকে অভিহিত করেছেন রাষ্ট্রের জীবন হিসেবে । এরিস্টটল বলেছেন যে , "জীবন ও রাষ্ট্র তার নিজস্ব প্রয়োজনে সংবিধানকে বেছে নিয়েছে ।"সংবিধানবিহীন রাষ্ট্র কিংবা অন্য যেকোনো ধরনের সংগঠন ইঞ্জিনবিহীন জাহাজের ন্যায় ।ইঞ্জিন ছাড়া যেমন জাহাজ চলতে পারে না, তেমনি সংবিধান ছাড়া রাষ্ট্র বা সংগঠন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না ।কারণ সংবিধানের মধ্যেই রাষ্ট্র কিংবা যেকোনো সংগঠনের মূলনীতি বা নিয়মকানুন অন্তর্ভুক্ত থাকে ।

সংবিধানের সংজ্ঞা: সংবিধানের সর্বজনস্বীকৃত কোন সংজ্ঞা নেই। সংবিধানে ইংরেজি প্রতিরূপ constitution এসেছে ল্যাটিন শব্দ Constituere থেকে। রোমান আইনে এ শব্দটি দিয়ে সর্বোচ্চ রাজকীয় কর্তৃত্বের আদেশ বা রাজকীয় কার্যাবলিকে বোঝানো হতো। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানে সংবিধান বা Constitution শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে কোন 'রাষ্ট্রের মৌলিক আইন' হিসেবে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানে সাধারণ অর্থে সংবিধান হলো রাষ্ট্র বা যেকোন সংগঠন পরিচালনার মৌলিক দলিল। সাধারণত রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। অন্যভাবে আমরা বলতে পারি, সংবিধান হলো সেসব লিখিত ও অলিখিত মৌল বিধানাবলি, যা রাষ্ট্রের ক্ষমতার ব্যবহার ও বণ্টন রীতিকে প্রভাবিত করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্বন্ধ নির্ণয় করে।

প্রামাণ্য সংজ্ঞা: গ্রিক দার্শনিক এরিস্টটল (Aristotle)- এর মতে, "সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ।" সি. এফ স্ট্রং(C. F. Strong)- এর মতে, "সংবিধান হচ্ছে সেসব নিয়মকানুনের সমষ্টি যা দ্বারা সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং এ দুয়ের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে।"
অধ্যাপক লর্ড ব্রাইস (Lord Bryce) বলেন, "সংবিধান হলো সমাজকে সংগঠিত ও শাসন করা এবং ঐক্যবদ্ধ রাখার জন্য প্রয়োজনীয় নীতি ও নিয়মের রূপদানকারী আইনের এক জটিল সমষ্টি।"
অধ্যাপক কে. সি. হুইয়ার (K.C. Wheare) বলেন, "সংবিধান হচ্ছে সেসব নিয়মের সমষ্টি যা কি উদ্দেশ্যে এবং কোন বিভাগের মাধ্যমে সরকারের ক্ষমতা পরিচালিত হবে তা নিয়ন্ত্রণ করে। অধ্যাপক এইচ‌‌‍. ফাইনার (H.Finer)-এর মতে, "মৌলিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুসম ব্যবস্থাই সংবিধান।"
অধ্যাপক গেটেল (Gettell) বলেন, "রাস্ট্রের ধরণ নির্ধারণের মৌলিক নিয়মাবলিই সংবিধান। এগুলো রাষ্ট্র সংগঠনের বিভিন্ন বিভাগের মধ্যে সার্বভৌম ক্ষমতার বণ্টন এবং সরকার ও জনগণের মধ্যে সম্পর্কের নিয়মাবলি বর্ণনা করে।"


সংবিধান কত প্রকার ও কি কি?





Comments

Popular posts from this blog

খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝ?