সংবিধান বলতে কি বুঝ?||সংবিধান কত প্রকার ও কি কি?
সংবিধান বলতে কি বুঝ?||সংবিধান কত প্রকার ও কি কি? ভূমিকা : প্রথমে আপনাদের বলে নিতে চাই যে , বর্তমান বিশ্বব্যবস্থায় বিশ্বের যেকোনো ধরনের সংগঠন, দেশ বা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সংবিধান বা শ্বাসনতন্ত্র । আমরা আরো জানি যে ,রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল সংবিধানকে অভিহিত করেছেন রাষ্ট্রের জীবন হিসেবে । এরিস্টটল বলেছেন যে , "জীবন ও রাষ্ট্র তার নিজস্ব প্রয়োজনে সংবিধানকে বেছে নিয়েছে ।"সংবিধানবিহীন রাষ্ট্র কিংবা অন্য যেকোনো ধরনের সংগঠন ইঞ্জিনবিহীন জাহাজের ন্যায় ।ইঞ্জিন ছাড়া যেমন জাহাজ চলতে পারে না, তেমনি সংবিধান ছাড়া রাষ্ট্র বা সংগঠন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না ।কারণ সংবিধানের মধ্যেই রাষ্ট্র কিংবা যেকোনো সংগঠনের মূলনীতি বা নিয়মকানুন অন্তর্ভুক্ত থাকে । সংবিধানের সংজ্ঞা: সংবিধানের সর্বজনস্বীকৃত কোন সংজ্ঞা নেই। সংবিধানে ইংরেজি প্রতিরূপ constitution এসেছে ল্যাটিন শব্দ Constituere থেকে। রোমান আইনে এ শব্দটি দিয়ে সর্বোচ্চ রাজকীয় কর্তৃত্বের আদেশ বা রাজকীয় কার্যাবলিকে বোঝানো হতো। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানে সংবিধান বা Constitution শব্দটি...